ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১১ ১৩:৫৮:২৪
নাইক্ষ্যংছড়িতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার(১০ নভেম্বর)সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের সুপারভাইজার মুজাম্মেল হক'র সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাওলানা জালাল উদ্দিন

(শামীম) এর সঞ্চালনায় , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ কেয়ারটেকারবৃন্দ এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ