ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে বিজিবির অ'ভি'যা'নে স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ২৩:৪৫:৪৪
রাণীশংকৈলে বিজিবির অ'ভি'যা'নে স্বর্ণের বার উদ্ধার রাণীশংকৈলে বিজিবির অ'ভি'যা'নে স্বর্ণের বার উদ্ধার
রানীশংকৈল প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ১০ নভেম্বর ( মঙ্গলবার) অভিযান চালিয়ে মালিকবিহীন ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধীনস্থ ধর্মগড় বিওপির টহল দল আজ এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৭২/১ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মারাধারা নামক স্থান থেকে স্বর্ণের বার ২টি উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রেখে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বার ২টি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ