ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অ'ভি'যা'ন চালিয়ে আলোচিত শীর্ষ স'ন্ত্রা'সী ও চাঁ'দা'বা'জ আজিজুল ইসলামকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ২০:০৫:৩০
কুড়িগ্রামে অ'ভি'যা'ন চালিয়ে আলোচিত শীর্ষ স'ন্ত্রা'সী ও চাঁ'দা'বা'জ আজিজুল ইসলামকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩ কুড়িগ্রামে অ'ভি'যা'ন চালিয়ে আলোচিত শীর্ষ স'ন্ত্রা'সী ও চাঁ'দা'বা'জ আজিজুল ইসলামকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে অভিযান চালিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঁদাবাজি, হত্যার হুমকি, চাঞ্চল্যকর হত্যা,

অপহরণ, ধর্ষণ,মাদক, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাস ও চাঁদাবাজির মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। কুড়িগ্রামের আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আজিজুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতরাতে কুড়িগ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল ইসলাম কুড়িগ্রাম সদর থানাধীন চৌধুরীপাড়া গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে। তার নামে কুড়িগ্রাম থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, মারামারিসহ মোট ২০ টি মামলা রয়েছে। ৩। বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ১০ নভেম্বর, ২০২৬ তারিখ রাতে ০৩.৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার সদর থানাধীন চৌধুরীপাড়া গ্রামে আসামির নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তালিকাভূক্ত আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং অস্ত্র মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ আজিজুল ইসলামকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আজিজুল ইসলাম কুড়িগ্রাম সদর থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় আছে। তার বিরুদ্ধে নিজস্ব বাহিনী দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। ৪। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। .

....মূলকপি স্বাক্ষরিত.... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ