ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে এক রাতে দুই স্থানে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল, প্র'তি'বা'দে ছাত্রদলের বি'ক্ষো'ভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৮:২৯:২২
মাধবপুরে এক রাতে দুই স্থানে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল, প্র'তি'বা'দে ছাত্রদলের বি'ক্ষো'ভ মাধবপুরে এক রাতে দুই স্থানে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল, প্র'তি'বা'দে ছাত্রদলের বি'ক্ষো'ভ
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক রাতে পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল। সোমবার (৯-নভেম্বর)২০২৬ দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। একই সময়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভার অংশে সড়কেও যুবলীগের অপর একটি মিছিল অনুষ্ঠিত হয়।

পৃথক স্থানে এসব মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০-নভেম্বর)২০২৬ইং সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মাধবপুর পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাধবপুর উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, মাধবপুর পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান, জসিম শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান, ইমরান আহমেদ দীপু, উপজেলা শ্রমিক দলের

সদস্য সচিব লিটন পাঠান, স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহমেদ প্রমূখ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোন কার্যক্রম পরিচালনা করেতে না পরে আমরা এ ব্যাপারে তৎপর আছি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ