ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লার অ'গ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৭:০৯:০৬
ফতুল্লার অ'গ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অ'গ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ সব শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আশা করছি, মঙ্গলবার সন্ধ্যার আগেই আরও ৩০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।

 

এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভবিষ্যতে বার্ন চিকিৎসাসেবা সারা দেশে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হবে।

 

এর আগে সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় লাইব্রেরিতে আগুন লাগে। পরে আগুনের ধোঁয়া মাদ্রাসার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ