ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৫:৪৭:১৮
সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার পাশাপাশি পরোক্ষ সহযোগিতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকারের নিষ্ক্রিয়তা ও এক ধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া সারাদেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। এসব ঘটনার দায় বিএনপি সরকার এড়াতে পারে না। মঙ্গলবার (১০ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক ও সন্ত্রাসীরা রাজধানী ঢাকাসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ, বাস ও অন্যান্য গণপরিবহনে অগ্নিসংযোগ করে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে। কিন্তু এসব ঘটনা দমনে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা ব্যর্থ হচ্ছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। গণপরিবহন, সিআইডি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতগুলো ঘটনার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর পদক্ষেপ না নেওয়া উদ্বেগজনক।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ