ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: নি'ষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৪:০১:২৪
কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: নি'ষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক কুমিল্লাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কুমিল্লা জেলাজুড়ে একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। জেলার ১৮টি থানা এলাকা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

 

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের সদস্যরা সংঘটিত হয়ে নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জননিরাপত্তা বজায় রাখা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ডিবির একাধিক দল একযোগে জেলার সবকটি থানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮টি থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১০৭ জনকে আটক করা হয়। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন এবং বুড়িচং থানায় ৮ জনকে আটক করা হয়।

 

এ ছাড়া চৌদ্দগ্রাম ও লাকসাম থানায় ৭ জন করে, চান্দিনা, নাঙ্গলকোট ও দেবিদ্বার থানায় ৬ জন করে, বরুড়া, তিতাস ও মুরাদনগর থানায় ৪ জন করে এবং ব্রাহ্মণপাড়া ও হোমনা থানায় ৩ জন করে আটক হন। মনোহরগঞ্জে ২ জন এবং মেঘনা ও বাঙ্গরা বাজার থানায় ১ জন করে আটক করা হয়। একই সময়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ