ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাগের মাথায় অ'ভি'শা'প দেওয়া নিয়ে ইসলামের স'ত'র্ক'বা'র্তা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১২:৫১:০৪
রাগের মাথায় অ'ভি'শা'প দেওয়া নিয়ে ইসলামের স'ত'র্ক'বা'র্তা রাগের মাথায় অ'ভি'শা'প দেওয়া নিয়ে ইসলামের স'ত'র্ক'বা'র্তা
নিজস্ব প্রতিবেদক

মানুষ রাগ, ক্ষোভ কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে অনেক সময় অন্যকে অভিশাপ দিয়ে থাকে। কারও ক্ষতি, ধ্বংস কিংবা তার ওপর আল্লাহর গজব নেমে আসুক— এমন কামনাও করেন অনেকে। তবে ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে কাউকে অভিশাপ দেওয়া গুরুতর অপরাধ। এমনকি অভিশাপের পরিণতি নিজের দিকেও ফিরে আসতে পারে বলে হাদিসে সতর্ক করা হয়েছে। ইসলামে একজন মুসলমানের জন্য অন্য মুসলমানকে অভিশাপ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নির্দিষ্ট কোনো অমুসলিমকেও অভিশাপ দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ (তিরমিজি, হাদিস: ২৬২৭; আবু দাউদ, হাদিস: ২৪৮১) অন্যকে কষ্ট দেওয়া কিংবা তার ক্ষতি কামনা করা একজন মুমিনের চরিত্রের সঙ্গে যায় না। ভুলবশত কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উত্তম।

একইভাবে কেউ অন্যায় করলেও তাকে ক্ষমা করে দেওয়াকে মহৎ গুণ হিসেবে বিবেচনা করেছে ইসলাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো; যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দান করো; যে তোমার প্রতি জুলুম করে, তুমি তাকে ক্ষমা করো।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৭৩৩৪) অভিশাপ দেওয়া মুমিনের বৈশিষ্ট্য নয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিন কখনো অভিসম্পাতকারী হয় না।’ (তিরমিজি, হাদিস: ২০৮৮) অন্য এক হাদিসে তিনি বলেছেন, ‘তোমরা পরস্পর আল্লাহর লানত, তাঁর গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না।’ (তিরমিজি, হাদিস: ১৯৮৬) শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও অভিশাপকারীদের জন্য রয়েছে সতর্কবার্তা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন অভিশাপকারীরা সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্যও দিতে পারবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৯৮) অভিশাপ ফিরে আসতে পারে নিজের ওপর হাদিসে অভিশাপের পরিণতি সম্পর্কে আরও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো বান্দা কাউকে অভিশাপ দিলে তা আকাশের দিকে উঠে যায়। কিন্তু আকাশের দরজা বন্ধ পেলে তা পৃথিবীর দিকে নেমে আসে। সেখানেও দরজা বন্ধ পেলে তা ডানে-বাঁয়ে ঘুরতে থাকে। পরে অভিশাপের উপযুক্ত ব্যক্তিকে পেলে তার ওপর পতিত হয়। আর ওই ব্যক্তি অভিশাপের যোগ্য না হলে তা অভিশাপকারীর দিকেই ফিরে আসে। (আবু দাউদ, হাদিস: ৪৯০৭) এমনকি প্রাকৃতিক কোনো

বিষয়কে অভিশাপ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক করেছেন নবীজি (সা.)। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি বাতাসকে অভিশাপ দিলে রাসুলুল্লাহ (সা.) তাকে তা করতে নিষেধ করেন। তিনি বলেন, বাতাস আল্লাহর নির্দেশে পরিচালিত হয়। কেউ কোনো বস্তুকে অভিশাপ দিলে সেটি ওই অভিশাপের উপযুক্ত না হলে অভিশাপটি অভিশাপকারীর দিকেই ফিরে আসে। (তিরমিজি, হাদিস: ১৯৭৮; আবু দাউদ, ২/২৭৬)


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ