সোনারগাঁয়ে পুলিশের অ'ভি'যা'নে ই'য়া'বা'স:হ গ্রে'ফ'তা'র ১৬
সোনারগাঁয়ে পুলিশের অ'ভি'যা'নে ই'য়া'বা'স:হ গ্রে'ফ'তা'র ১৬
স্টাফ রিপোর্টার:
তাওলাদ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, মাদকসেবী ১১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন। সোমবার (৯ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার
ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন— মো. শাওন (২৭), মো. মামুন (৩০), মো. মুন্না (২৫), মো. দিপু (২৮), রুবেল আহসান (২০), মো. রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মো. মাসুম (৩৫), মো. তামিম ইকবাল (২০) ও মো. শামীম (৩০)। এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় আয়নাল হক (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতার তিনজন হলেন— মোছা. মিনু (৫০), ওসমান গণি (৪৫) ও রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)। এ সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোছা. তাছলিমা আক্তারকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। #সোনারগাঁ #নারায়ণগঞ্জ #সোনারগাঁথানাপুলিশ #পুলিশিঅভিযান #ইয়াবাউদ্ধার #মাদকবিরোধীঅভিযান #গ্রেফতার #আইনশৃঙ্খলা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স