প্রশাসনের হ'স্ত'ক্ষে'পে রক্ষা পেল ঝুমুরের বাল্যবিবাহ শিক্ষাজীবন
প্রশাসনের হ'স্ত'ক্ষে'পে রক্ষা পেল ঝুমুরের বাল্যবিবাহ শিক্ষাজীবন
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বয়স মাত্র ১৪ বছর। এখনই বিয়ের পিঁড়িতে বসতে চায় না সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তার। তার স্বপ্ন লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু পরিবারের সিদ্ধান্তে বিয়ের আয়োজন করায় অনিশ্চয়তায় পড়ে তার শিক্ষাজীবন ও ভবিষ্যৎ। শেষ পর্যন্ত নিজের বিয়ে বন্ধের আবেদন জানিয়ে মাদ্রাসার সুপারের দ্বারস্থ হয়েছে সে। বিষয়টি প্রশাসনের নজরে এলে বন্ধ করা হয় বাল্যবিয়ের আয়োজন।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী ঝুমুর আক্তার। শ্রেণিতে প্রথম স্থান অধিকারী এই শিক্ষার্থীর জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সে হিসাবে বর্তমানে তার বয়স ১৪ বছর। পরিবারের পক্ষ থেকে সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। গত রোববার (৮ নভেম্বর) মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে দেওয়া লিখিত আবেদনে ঝুমুর জানায়, তার মতামত ছাড়াই পরিবারের সদস্যরা বিয়ের আয়োজন করেছেন। কিন্তু সে এখন বিয়ে করতে চায় না। লেখাপড়া চালিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখে সে। আবেদনে ঝুমুর নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে লিখেছে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই।’ পড়াশোনা অব্যাহত রাখার জন্য প্রয়োজনে তার দায়িত্ব নেওয়ার অনুরোধও জানিয়েছে সে। অল্প বয়সে সংসারজীবনে প্রবেশের পরিবর্তে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার আকুতি জানায় এই শিক্ষার্থী। মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এর বাইরে তাঁর কিছু করার নেই। এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই মেয়ের বাবা ও মেয়েকে আমার কার্যালয়ে নিয়ে আসছেন। তাঁরা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলব।”
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স