ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৫:২৫:১৭
কুমিল্লায় কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।

 

উচ্ছৃঙ্খলতা সৃষ্টি, মিছিল ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গত তিন দিন ধরে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

পুলিশ জানায়, অভিযানে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ১১ জন, সদর দক্ষিণে ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবীদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজারে ৪ জন এবং লালমাইয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আটক হয়েছেন আরও ২ জন। সব মিলিয়ে আটকের সংখ্যা ৮১।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাঁদের মধ্যে চান্দিনা পৌরসভার হারং এলাকার ফজলুর রহমানের ছেলে এবং পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলামের (৪৫) বিরুদ্ধে আটটি সাজা পরোয়ানাসহ মোট ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ