ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৪:০৫:১০
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি
নিজস্ব প্রতিবেদক

ছোটপর্দার গ্ল্যামার আর ওটিটির পথচলা পেরিয়ে এবার আন্তর্জাতিক গণ্ডিতে পা রাখতে যাচ্ছেন বাংলা নাটকের নিয়মিত মুখ সামিরা খান মাহি। বিশ্বমঞ্চের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে বিশ্বদরবারে তুলে ধরবেন তিনি। গত শনিবার (৭ নভেম্বর) রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মাহির নাম। পরদিন রোববারই (৮ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি। তবে এই মুকুট পরার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, নাটকের পরিচিত মুখ হয়ে হঠাৎ এমন একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানো কতটা যৌক্তিক? সমালোচকদের মুখে ছাই দিয়ে আত্মবিশ্বাসী মাহি সাফ জানিয়ে দিয়েছেন তার অবস্থান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তাবটি যখন আসে, প্রথমে দ্বিধায় ছিলাম যে যাওয়া ঠিক হবে কিনা। পরে মনে হলো, একজন অভিনেত্রী ও মডেল হয়ে যদি দেশের হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে না পারি, তবে শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ