ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৩:৪৫:৩১
হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া হাসিনার পাসপোর্টের জন্য আবেদন, আসিফের প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক

বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের লেখার জাদুতে মুগ্ধ পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই কথাসাহিত্যিকের একটি বই পড়ে নিজের ভালোলাগা ও অনুভূতির কথা সোজা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। সম্প্রতি হুমায়ূন আহমেদের জনপ্রিয় বই ‘নলিনী বাবু বিএসসি’ পড়া শেষ করেছেন অনুপম। আর বইটি শেষ করেই সামাজিক মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তার সাহিত্যশৈলীর প্রশংসায় মেতে ওঠেন এই গায়ক। রোববার (৮ নভেম্বর) নিজের

ভেরিফায়েড ফেসবুক পেজে অনুপম রায় লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম নলিনী বাবু বিএসসি। আরও একটা আশ্চর্য গল্প!’ হুমায়ূনের লেখার সঙ্গে নিজের আত্মিক সংযোগের কথা জানিয়ে অনুপম আরও যোগ করেন, ‘তার লেখার সঙ্গে এক গভীর আত্মীয়তা অনুভব করি।

পৃথিবীটাকে দেখার তার
দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ, আর বিজ্ঞান-কল্পবিজ্ঞানের অনায়াস মেলবন্ধন বারবার মুগ্ধ করে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ