ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আ 'গুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১৯:৩৯:২৪
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আ 'গুন, তদন্তে পুলিশ হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনেন।

 

স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলতে শুরু করে। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো জানা যায়নি।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের শনাক্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ