ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১১:১০:৩৬
ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ

নিজস্ব প্রতিবেদক

তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) ঢাকায় আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত সফরে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।

 

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সফরকালে ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন। এ সফরে বিশেষ গুরুত্ব পাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, নারী ও শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলো।

 

জানা গেছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার এ ধরনের কর্মসূচির অংশ।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ