ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন
ফুলবাড়ীতে গীতা পাঠদানের উদ্বোধন
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্ট এর বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের আওতায় গীতা পাঠদানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত। এসময় সনাতন কল্যাণ ট্রাস্ট এর উপজেলা কমিটিও গঠন করা হয়। গত শুক্রবার দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌর শহরের শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে গীতা পাঠদানের উদ্বোধন ও কমিটি গঠন করা হয়। শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা (টুনটুন) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায় আনন্দ কুমার গুপ্ত। সনাতন কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বরুপ কুমার সাহা, বিরামপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, ফুলবাড়ী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ সরকার, খয়েরবাড়ী ইউনিয়ন সভাপতি অনিল চন্দ্র সরকার, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। এসময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত। পরে সনাতন কল্যাণ ট্রাস্টের ২১ সদস্য বিশিষ্ট ফুলবাড়ী উপজেলা গঠন করা হয়। গঠিত কমিটিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত কে সভাপতি হিসেবে ও পূজা উদযাপন পরিষদের খয়েরবাড়ী ইউনিয়ন সভাপতি অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক অনিল চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি আনন্দ কুমার গুপ্ত বলেন, ধর্মীয় শিক্ষা মানুষকে সকল অন্যায় থেকে বিরত রাখে। সনাতনী ছেলেমেয়েরা যাতে বৈদিক শিক্ষা অর্জন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে পারে সে লক্ষ্যে এই পাঠদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পৌরসভা ও উপজেলায় ১হাজার বৈদিক ও নৈতিক শিক্ষা বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হবে বলে জানান
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স