ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সিমান্তে ভারতীয় ম'দ, ট্যাবলেট ও চো'রা'চা'লা'নি পণ্য জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১১:৪২:২৯
রাজশাহী সিমান্তে ভারতীয় ম'দ, ট্যাবলেট ও চো'রা'চা'লা'নি পণ্য জ'ব্দ রাজশাহী সিমান্তে ভারতীয় ম'দ, ট্যাবলেট ও চো'রা'চা'লা'নি পণ্য জ'ব্দ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীন প্রেমতলী, ইউসুফপুর ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স, ১০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ডিআর.এক্স-১০০ এমজি এবং ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

শুক্রবার সকালে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাচালানি পণ্য রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ