ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ১৫:৩০:৫৮
ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর ঘণ্টাব্যাপী মানববন্ধন। দিনাজপুরের ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে পার্বতীপুর উপজেলার ৯ নং হামিদপুর ইউপির বৈগ্রাম চার রাস্তার মোড়ে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত। জাতীয় সংসদের অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোকে দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন ৯ নং হামিদপুর ইউপির বৈগ্রাম চার রাস্তার মোড়ে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তাব্য রাখেন মোঃ জাকারিয়া নয়ন, ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ইতিপূর্বে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত হয়েছেন।

ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন করা হলে একই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে। খনির কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান। তিনি আরও বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির ৯ নং হামিদপুর ইউপির বৈগ্রাম এলাকায় ফুলবাড়ীর কয়লা খনির মুখ রয়েছে। এখান থেকে কয়লা উত্তোলনের দাবি জানান। দেশে জ্বালানি সংকটের কারণে এবং অর্থনৈতিক ভাবে মুক্তি পেতে পৃথিবীর সর্বোবৃহৎ উৎকৃষ্ট মানের কয়লা খনি ফুলবাড়ী। এই কয়লা উত্তোলন করে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব। অতি দ্রুত ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন

করতে মাননীয় প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান। এ সময় ফুলবাড়ী ও বড়পুকুরিয়া কয়লা খনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন মো. জাকারিয়া নয়ন, মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুল আজিজ ও মোঃ বিপ্লব হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আয়োজনে ছিলেন ফুলবাড়ী কয়লা খনি এলাকা সর্বস্তরের জনগণ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ