ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথির হ'ত্যা'কা'রী'দে'র ফাঁ'সি'র দা'বি'তে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ১৪:৪৭:৫৫
মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথির হ'ত্যা'কা'রী'দে'র ফাঁ'সি'র দা'বি'তে মানববন্ধন মির্জাগঞ্জে স্কুলছাত্রী যুথির হ'ত্যা'কা'রী'দে'র ফাঁ'সি'র দা'বি'তে মানববন্ধন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর উদ্ধার হওয়া স্কুলছাত্রী মোসা. ইসরাত জাহান যুথি (১৬)-এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে

অংশগ্রহণকারীরা যুথি হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তাঁরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের নিজ বাড়ির পাশের একটি পানের বরজসংলগ্ন শুকনো ডোবা থেকে যুথির মরদেহ উদ্ধার করে পুলিশ।

সে ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ