অ'স্ত্রো'প'চা'রে'র পর শিশুর মৃ'ত্যু, ৩ সদস্যের ত'দ'ন্ত কমিটি গঠন
অ'স্ত্রো'প'চা'রে'র পর শিশুর মৃ'ত্যু, ৩ সদস্যের ত'দ'ন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের ৪ দিন পর শিশু আরাফাত পাটোয়ারীর (৯) মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কমিটিকে সরেজমিন তদন্ত করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। এর আগে বুধবার (৪ নভেম্বর) সিভিল সার্জন ডা. এস এম মাসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেনকে। অন্য ২ সদস্য হলেন রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. মো. কামরুজ্জামান এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডা. প্রদীপ কান্তি পাল। কমিটিকে সরেজমিন তদন্ত করে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে। সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, শিশু আরাফাতের মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার প্রকৃত কারণ ও কোনো ধরনের চিকিৎসাগত অবহেলা ছিল কি না, তা উঠে আসবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, আরাফাত রাজবাড়ী সদর
উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া হায়দারপুর গ্রামের দুবাইপ্রবাসী অলি আহমেদের ছেলে। ২ ভাইয়ের মধ্যে আরাফাত ছিল বড়। এর আগে গত ২৬ অক্টোবর দিবাগত রাতে রাজবাড়ীর লাইফ কেয়ার হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয় আরাফাতের। অস্ত্রোপচারের ৪ দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় ভুলের অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা স্বাস্থ্য বিভাগ তদন্তের উদ্যোগ নেয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স