ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় সং'ঘ'র্ষে জড়ালো দুপক্ষ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ১৯:৩১:৪৩
ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় সং'ঘ'র্ষে জড়ালো দুপক্ষ ঘুম থেকে উঠেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়ালো দুপক্ষ

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর ও মনতলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপীনাথপুর (মনতলা) মসজিদের সামনে আলী আকবর গ্রুপ এবং ফরিদ মিয়া গ্রুপের লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

 

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন : ফরিদ মিয়া (৬০), নান্নু মিয়া (৬০), ইব্রাহিম মিয়া (৩৫), জুনায়েদ (২৫) ও রিফাত (২০)।

 

ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে উভয় পক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ