ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ সবকিছু মনে রেখেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ১৮:৫৪:৪৩
জনগণ সবকিছু মনে রেখেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ সবকিছু মনে রেখেছে। আপনারা যদি জনগণের কাছে দুই হাত তুলে করজোড়ে ক্ষমা চাইতেন, তাহলে জনগণ বিবেচনা করত আপনাদের ক্ষমা করা যায় কিনা। তাই আরেকটি জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 

তিনি আরও বলেন, দয়া করে কেউ আস্ফালন করবেন না, উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং জনগণকে বিপথগামী করার চেষ্টা করবেন না।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে, দুস্থ অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, অতীতে যত অন্যায় ও অপকর্ম করা হয়েছে, প্রতিটি অন্যায়ের বিচার এই বাংলার মাটিতেই হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ লুণ্ঠন, জনগণের সঙ্গে প্রতারণা এবং মানুষের ওপর নির্যাতনের জন্য প্রত্যেককে জবাবদিহির আওতায় আনা হবে।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ