ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভু'ক্ত'ভো'গী পরিবারের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ১৭:২৪:১১
শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভু'ক্ত'ভো'গী পরিবারের মানববন্ধন শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীর সাথে অনাকাঙ্ক্ষিত দুর্ব্যবহার, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পরবর্তীতে মিথ্যা মামলা ও মানববন্ধনের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার শ্রীবরদী শহরের কাচারী মোড় এলাকায় বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী রেজাউল করিম বলেন, আমি হঠাৎ উচ্চ রক্তচাপে ভুগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সেবা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বীথী ও ডা. মঞ্জুরুল আমার সাথে দুর্বব্যবহার করে এবং সেখানে দায়িত্বরত আনসারদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এ ছাড়া ওই মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী হাসপাতালের ডাক্তার ও কর্তব্যরত আনসারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন।

চিকিৎসকদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবার ও শ্রীবরদী উপজেলার সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা। উল্টো অভিযোগকারী রেজাউল করিমের বিরুদ্ধে হুমকি প্রদান করার কথা বলেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ