ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বালুবোঝাই লরির ধা'ক্কা'য় প্রা'ণ গেল মাসুদের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ১৬:৪৮:৫৬
কালীগঞ্জে বালুবোঝাই লরির ধা'ক্কা'য় প্রা'ণ গেল মাসুদের কালীগঞ্জে বালুবোঝাই লরির ধা'ক্কা'য় প্রা'ণ গেল মাসুদের
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বালুবোঝাই দ্রুতগতির লরির ধাক্কায় মাসুদ সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বক্তারপুর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সরকার বক্তারপুর ইউনিয়নের ফুলদি দক্ষিণপাড়া গ্রামের শামসুল সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বক্তারপুর মার্কেটের মোক্তাজুলের দোকানের সামনে বেঞ্চে বসেছিলেন মাসুদ। এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা বালুবোঝাই একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে মাসুদের শরীরের বিভিন্ন স্থান ও মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ করিম খান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ