ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনসেবার প্রত্যয়ে ইউপি সদস্য পদে, চাইছেন দোয়া ও সমর্থন

এনামুল হক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ২১:৫০:৩৫
জনসেবার প্রত্যয়ে ইউপি সদস্য পদে, চাইছেন দোয়া ও সমর্থন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি -জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা নয়, এলাকার মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ ও নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পল্লী চিকিৎসক মো. মোমিনুল ইসলাম (মোমিন)। তিনি বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এ লক্ষ্যে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন তিনি। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে পুঁজি করে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান মোমিনুল ইসলাম। পেশাগতভাবে তিনি একজন পল্লী চিকিৎসক। পাশাপাশি ‘সকালের শিরোনাম’ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের বিষয়ে তাঁর প্রত্যাশা, জনপ্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি উন্নয়ন ও সহায়তা কার্যক্রমে প্রকৃত সুবিধাভোগীদের অগ্রাধিকার নিশ্চিত করতে কাজ করতে চান তিনি। মোমিনুল ইসলাম (মোমিন) মনে করেন, একটি ওয়ার্ডের উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের নিরাপত্তা, ন্যায্য অধিকার, সামাজিক সম্প্রীতি এবং জনপ্রতিনিধির জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। তাই দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যাশা তাঁর। তিনি বলেন, এলাকাবাসীর ভালোবাসা ও আস্থা অর্জনই তাঁর মূল প্রত্যাশা। নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি ওয়ার্ডের মুরব্বি, তরুণ সমাজ, ব্যবসায়ী, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তাঁর এই আগ্রহকে ঘিরে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সমর্থন ও মতামত প্রত্যাশা করছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : ANAMUL

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ