মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অ'ভি'যা'ন: ১১ মা'দ'ক সেবনকারীকে ভিবিন্ন মেয়াদে কা'রা'দ'ণ্ড ও জ'রি'মা'না
মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অ'ভি'যা'ন: ১১ মা'দ'ক সেবনকারীকে ভিবিন্ন মেয়াদে কা'রা'দ'ণ্ড ও জ'রি'মা'না
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় এসআরবির ভ্রাম্যমান আদালত অভিযান: ১১ মাদক সেবনকারীকে ভিবিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা। ১। এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক বিরোধী ভিবিন্ন অভিযান পরিচালনা করে বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় এনে এসআরবি সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪/১১/২০২৬ তারিখ আনুমানিক রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উমর ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ এবং এসআরবি-১০ এর সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ৩। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ১) আলাউদ্দিন আলাল (৫২), পিতা- পাগলা চান, সাং- মৌছামান্দ্রা, ৩) মোঃ তামজীদ (৩০), পিতা- আলমাস, সাং- মৌছামান্দ্রা, ৪) আমিনুল ইসলাম (১৮), পিতা- আঃ সাত্তার, সাং- মৌছামান্দ্রা, ২) মোঃ রাজু (৩২), পিতা- শাহাবুদ্দিন, সাং- নাহুপাড়া, ৫) মোঃ আরিফ (৩০), পিতা- আব্দুল হাই, সাং- গোয়ালীমান্দ্রা, ৬) মান্নান মন্টু (৪০), পিতা- অলিউল্লাহ, সাং- গোয়ালীমান্দ্রা, ৭) মোঃ মাসুদ (২৪), পিতা- রেজাউল, সাং-গোয়ালীমান্দ্রা, সর্ব থানা-লৌহজং, ৮) মোঃ সুমন (৩৮), পিতা- মৃত আব্দুল খালাসী, সাং- কেওয়াটখালি, থানা- শ্রীনগর, ৯) মাহফুজ দেওয়ান (২০), পিতা- মৃত জব্বার দেওয়ান, সাং- করারচর, থানা- লৌহজং, ১০) মোঃ মারুফ (৩২), পিতা- মোবারক, সাং- সৈয়দপুর, ১১) মোঃ মোস্তাফিজুর রহমান (৩২), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- ভারারিয়া, উভয় থানা- সিরাজদিখান, সর্ব জেলা- মুন্সীগঞ্জ’দের গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদেরকে অপরাধের ধরন
অনুযায়ী যথাক্রমে ১ মাস, ৩ মাস ও ৪ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা, ৫০০/- টাকা ও ১০০০/- টাকা করে অর্থদণ্ড প্রধান করা হয়। ৪। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।
তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স