সড়ক দুর্ঘটনায় ক্ষ'তি'গ্র'স্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা
সড়ক দুর্ঘটনায় ক্ষ'তি'গ্র'স্ত ৩৬ পরিবার পেল ১ কোটি ৬৬ লাখ টাকার সহায়তা
নিজস্ব প্রতিবেদক
একটি সড়ক দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের জীবন। কোথাও পরিবারের কখনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে নেমে আসে ঘোর অমানিশা, আবার কখনো গুরুতর আহত সদস্যের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও অনিশ্চয়তায় পোহাতে হয় নিঃস্ব হওয়ার দুর্ভোগ। এমন নানাভাবে ক্ষতিগ্রস্ত ফেনীর ৩৬টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে মোট ১ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ফেনী বিআরটিএ সূত্র জানায়, বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৩১ জন নিহতের পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৫৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর আহত ও আহত পাঁচজনকে মোট ১১ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, মানুষের ক্রমবর্ধমান চলাচলের চাহিদা বিবেচনা করে সড়ক যেমন সম্প্রসারণ করতে হবে, তেমনি পথচারী ও চালকদের সচেতনতা বাড়ানোর সমন্বিত উদ্যোগও নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত পর্যায়ে কমিয়ে আনা সম্ভব। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রিয়জনের মৃত্যু কিংবা চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবু এই সহায়তার মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সবাইকে ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানান তিনি। বিআরটিএ ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) আল ফয়সাল বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের পাশাপাশি দুর্ঘটনায় গুরুতর আহত ও আহত ব্যক্তিদের এই সহায়তা দেওয়া হয়েছে। এর আগে তারা নির্দিষ্ট প্রক্রিয়া মেনে আবেদন করেছিল।
এদিকে চেক গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দুর্ঘটনায় বাবা হারানো রায়হানুল ইসলাম ভূঞা ও তন্দ্রা মনি দেবীসহ অন্য উপকারভোগীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞাপন রায়হানুল ইসলাম ভূঞা নামে এক উপকারভোগী বলেন, বাবার সঙ্গে মাগরিবের নামাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি গাড়ি চাপা দিলে আমার বাবা মারা যান। সেদিন আমাদের গোছানো একটি পরিবারের সবকিছু এলোমেলো হয়ে যায়। পরে আবেদন করে বিআরটিএ থেকে এই সহায়তার চেকটি পেয়েছি। দুঃসময়ে এই টাকা আমাদের পরিবারের অনেক বড় উপকারে আসবে। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার সঞ্চালনায় এ সময় জেলা তথ্য কর্মকর্তা এসএম আল
আমিন, পুলিশ ইন্সপেক্টর আলী আশরাফ মোল্লা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন খান নয়ন, বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স