ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা ট্রাম্পকে হ'ত্যা করব’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১৬:০৭:২১
‘আমরা ট্রাম্পকে হ'ত্যা করব’ ‘আমরা ট্রাম্পকে হ'ত্যা করব’

নিজস্ব প্রতিবেদক

ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত একটি বিশাল বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

তেহরানের জনবহুল এনগেলাব স্কোয়ারে স্থাপিত বিলবোর্ডটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে গরাদের পেছনে মাথা নিচু করে রাখা অবস্থায় দেখানো হয়েছে, যার ওপরে লেখা রয়েছে ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

 

কাছাকাছি থাকা আরও একটি বিলবোর্ডে মার্কিন জীর্ণ ও জরাজীর্ণ পতাকার পটভূমিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তমাখা মুখ ও ছেঁড়া পোশাক পরা ছবি প্রদর্শন করা হয়েছে।

 

ঐ চত্বরে জড়ো হওয়া বহু মানুষ লাল পতাকা নেড়ে এবং ‘রক্তপাত হবে’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার বদলা নেওয়ার দাবি জানান।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ