ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের স্কুলে ভয়া'ব'হ রুশ বো'মা হাম'লা'য় নি'হ'ত ৩৩, নিখোঁজ ৫০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১৫:২৩:১২
ইউক্রেনের স্কুলে ভয়া'ব'হ রুশ বো'মা হাম'লা'য় নি'হ'ত ৩৩, নিখোঁজ ৫০ ইউক্রেনের স্কুলে ভয়াবহ রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনে রাশিয়ার অন্তত নয়টি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। 

 

মঙ্গলবার (৩ নভেম্বত) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘এই যুদ্ধের অন্যতম প্রাণঘাতী আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। রয়টার্সের বরাতে সিএনএনের প্রতিবেদনে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে।

 

জাপোরিজিয়া অঞ্চলের কমিসুভাখা এলাকার ওই স্থানটি আশ্রয়কেন্দ্র ও মানবিক সহায়তা বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে স্থানীয় গভর্নর মাইখাইলো সেমিকিন জানান।

 

মাইখাইলো সেমিকিন বলেন, ইইউ-এর অর্থায়নে নির্মিত নতুন শক্তিশালী বেজমেন্টটি অধিকাংশ আক্রমণ সহ্য করার মতো করে তৈরি করা হলেও বোমার প্রচণ্ড আঘাতে কংক্রিটের কাঠামোটি ধসে পড়ে এবং ভেতরে আগুন ধরে যায়।

 

যুদ্ধকালে পাঠদান অব্যাহত রাখার লক্ষ্যে গত বছর এই আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়। যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় স্থানটিতে সাধারণ পাঠদান বন্ধ রেখে স্থানীয় কর্তৃপক্ষ এটিকে প্রশাসনিক কেন্দ্র ও মানবিক সহায়তা বিতরণের স্থান হিসেবে ব্যবহার করছিল।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ