ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৩ ১৭:৪২:০৫
নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃ'ত্যু নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামে বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

 

নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা এক চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, মঙ্গলবার সকালে তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

 

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছর থেকে এই কারাগারে বন্দি ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা পূর্ণ করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ