ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের এইচএসি’র ফলাফলে ফেলের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ২২:২৩:২৯
গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের এইচএসি’র ফলাফলে ফেলের রেকর্ড গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের এইচএসি’র ফলাফলে ফেলের রেকর্ড
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজে পাসের চেয়ে ফেলের রেকর্ড করেছে। এ কলেজের মোট পরীক্ষার্থী ছিলো ৩৪৫ জন। যার মধ্যে ব্যবসায় শিক্ষা শাখায় পাসের চেয়ে ফেল করেছে ৬ গুণ। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ১ জন। মানবিক শাখায় পাসের চেয়ে ফেল করেছে দ্বিগুণ। মানবিক শাখায় পাস করেছে ১১০ জন, ফেল করেছে ২৩৫ জন। পরীক্ষায় বিজ্ঞান শাখায় ১১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬জন, ফেল করেছে ৫ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। ফলাফলসূত্রে জানা গেছে, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ থেকে চলতি বছর ৩৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তন্মধ্যে পাস

করেছেন ১১৭ জন, ফেল করেছেন ২৪৬ জন। পাসের হার ৩২.৭৭ শতাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক অভিযোগ করে বলেন, এই কলেজে ভালো মানের শিক্ষক না থাকায় পরীক্ষার ফলাফলে এমন ধ্বস নেমেছে। গৌরীপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. হারুন অর রশিদ বলেন, গত বছর পাসের হার ছিল মাত্র ১৮ শতাংশ আর এই বছর পাসের হার ৩২.৭৭

শতাংশ। আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করেছি কিভাবে পাসের হার বাড়ানো যায়। চলতি বছর পাসের হার আগের চেয়ে বেড়েছে। আগামীতে আরও ভালো করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। ওবায়দুর রহমান


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ