ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে বাবা-মেয়ে হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি সোহরাবের মুক্তির দা'বি'তে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ১২:৩৫:২২
সিরাজদিখানে বাবা-মেয়ে হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি সোহরাবের মুক্তির দা'বি'তে মানববন্ধন সিরাজদিখানে বাবা-মেয়ে হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি সোহরাবের মুক্তির দা'বি'তে মানববন্ধন
‎ নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার || ‎ ‎

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আলোচিত বাবা-মেয়ে(গোলাপ হোসেন, ৬ বছরের মেয়ে তওবা) হত্যা মামলার আসামি মো. সোহরাব হোসেনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাঁর সাবেক শিক্ষার্থীরা। ‎সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বালুচর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, তাঁরা অবশ্যই এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। তবে গ্রেপ্তার হওয়া শিক্ষক সোহরাব হোসেন অত্যন্ত বিনয়ী ও ভালো মানুষ। তিনি এবং তাঁর পরিবার এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন না বলে তাঁদের বিশ্বাস। ‎বক্তারা আরও বলেন, নিহত গোলাপ হোসেন মৃত্যুর আগে দেওয়া ভিডিও বক্তব্যে উল্লেখ করেছিলেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাঁদের দাবি, ষড়যন্ত্র করে হত্যার ঘটনাটি কে ব্যাবহার করে সোহরাব হোসেনকে এ মামলায় ফাঁসানো হয়েছে। ‎এ সময় বক্তারা সোহরাব হোসেনের অবিলম্বে মুক্তি এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন -জাহাঙ্গীর মোল্লা রনি দেওয়ান, শেখ আরিফ হোসেন, নাজমুল হোসেন, বায়েজিদ হোসেন, রফিক শেখ, জাহিদুল ইসলাম বেপারী, পারুল বেগমসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ