ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় অ’স্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ১৮:৩৫:৪৩
কুমিল্লায় অ’স্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪ কুমিল্লায় অ’স্ত্র হাতে কিশোর গ্যাংয়ের স্লোগানের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় অস্ত্র হাতে ‘এসবিএস’ নামে একটি কিশোর গ্যাংয়ের স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, সম্প্রতি অস্ত্র হাতে কয়েকজন কিশোরের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরই বিষয়টি গুরুত্ব দিয়ে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ। রাত ১১টা থেকে রাত পৌনে ১টা পর্যন্ত কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

তারা হলো: ‘এসবিএস’ কিশোর গ্যাংয়ের তিন সদস্য কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উনাইসার এলাকার ভাড়াটিয়া লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭) ও কালা মিয়ার ছেলে হাবিব (১৭) এবং একই এলাকার ভাড়াটিয়া ও সিটিজি গ্রুপের অ্যাডমিন শাওন।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। থানা এলাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ