ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক আন্দোলনে না'শ'কতা'র চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ১৬:৪৮:৪৯
মিরপুরে শ্রমিক আন্দোলনে না'শ'কতা'র চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রে'প্তা'র মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান।

 

তিনি বলেন, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। গতকাল থেকে আন্দোলন সহিংস রূপ নিয়েছে। আজও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

 

ডিবির এই কর্মকর্তা জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

 

মোহাম্মদ রাকিব খান আরও বলেন, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় এনেছেন তিনি।

 

ডিবির দাবি, নাশকতার চেষ্টায় সেখানে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ