ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন এমপি হিলালী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ১৩:৩৬:২৯
কেন্দুয়ায় জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন এমপি হিলালী কেন্দুয়ায় জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন এমপি হিলালী
নিজস্ব প্রতিবেদক

যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ স্টাফ রিপোর্টারঃ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। এতে কোরআন তিলাওয়াত করেন চিরাং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহীন আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর আমির সাদেকুর রহমান, পৌর বিএনপি নেতা মজনু খন্দকার, উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রুমেন, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম খান শান্তি, উদ্যোক্তা আবু বক্কর সিদ্দিক, শুভ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি জহিরুল আলম ভূঁইয়া স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, যুব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর
প্রদক্ষিণ করে।
আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় যুব দিবস উপলক্ষে কেন্দুয়ায় আগামী সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলবে। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্ব পাবে। মাজহারুল ইসলাম উজ্জ্বল কেন্দুয়া, নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ