ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে পৃথক অ'ভি'যা'নে ২০ কেজি গাঁ'জা ও ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রে'প্তা'র ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০১ ১২:৪৯:৪৯
বিজয়নগরে পৃথক অ'ভি'যা'নে ২০ কেজি গাঁ'জা ও ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রে'প্তা'র ২ বিজয়নগরে পৃথক অ'ভি'যা'নে ২০ কেজি গাঁ'জা ও ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রে'প্তা'র ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) ও সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর পৃথক অভিযানে ১৯৭ বোতল এসকাফ সিরাপ ও (এসআরবি-৯) এর অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিজয়নগর

উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার (১ নভেম্বর) সকালে এসআরবি-৯ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিজয়নগর-চকবাজার সড়কে চেকপোস্ট স্থাপন করে এসআরবি-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল। এ সময় একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে সিএনজির পেছনের সিটে রাখা দুটি চটের বস্তা তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আবুল বাশার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে। অন্যদিকে, একই দিন দুপুরে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় এসআরবি-৯, সিপিসি-১ ও ২৫ বিজিবি, সরাইলের একটি যৌথ আভিযানিক দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে রাহানা বেগম (৫০) নামের এক নারীকে আটক করা হয়। পরে তাঁর দেখানো মতে টিনশেড মাটির ঘরের খাটের নিচে রাখা চারটি চটের বস্তা মোড়ানো খাকি রঙের কার্টন থেকে ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। রাহানা বেগম ওই এলাকার ছাত্তার মিয়ার স্ত্রী। এসআরবি-৯-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ