ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হাতে গ্রে'ফ'তা'র নি'ষি'দ্ধ ছাত্রলীগ নেতা আলামিন
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের হাতে গ্রে'ফ'তা'র নি'ষি'দ্ধ ছাত্রলীগ নেতা আলামিন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন সরকারকে (৩২) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে সদর মডেল থানা-পুলিশ। গ্রেফতার আলামিন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা (সরকার বাড়ি) এলাকার আরজু মিয়া সরকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি আলামিন সরকার। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলামিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স