ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১৪:২২:২৬
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে

নিজস্ব প্রতিবেদক

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। মেধার সর্বোচ্চ স্বীকৃতি জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর বোর্ডের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি-উভয় সূচকেই বড় ধরনের পতন হয়েছে। একই সঙ্গে বোর্ডের আওতাধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। ফলাফল প্রকাশকালে তিনি উল্লেখ করেন, এবারের ফল যথাযথভাবে পর্যালোচনা ও কঠোর মূল্যায়নের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

 

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয়টি জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৩১ হাজার ১৫৭ এবং ছাত্রের সংখ্যা ২৬ হাজার ৭৫৫ জন। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

 

বিগত বছরের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই হিসাবে মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ (১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট)। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ৭২৪ জন কমেছে।

 

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, বোর্ডের ১১টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সবাই অকৃতকার্য হয়েছেন; অর্থাৎ শতভাগ ফেলের তালিকায় যুক্ত হয়েছে এই ১১টি প্রতিষ্ঠান।




 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ