ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে চাঁ'দা'বা'জি মামলায় যুবদল কর্মী গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১৪:১২:২৯
বরিশালে  চাঁ'দা'বা'জি মামলায় যুবদল কর্মী গ্রে'প্তা'র বরিশালে চাঁ'দা'বা'জি মামলায় যুবদল কর্মী গ্রে'প্তা'র
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো :

বরিশালের গৌরনদীতে চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামান গৌরনদী পৌর যুবদলের পদবিহীন নেতা জসিম শরীফের ভাই এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ভাতিজা। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই

পারভেজ হোসেন জানিয়েছেন, গত দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আখি বেগম নামের এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই মামলায় জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল

থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিয়মিত মামলার আসামি জামান শরীফকে শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ