ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নদী থেকে কার্যক্রম নি'ষি'দ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান ম'রদে'হ উ'দ্ধা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩১ ১১:৪৩:৫৫
নদী থেকে কার্যক্রম নি'ষি'দ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান ম'রদে'হ উ'দ্ধা'র নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বাড়ির পাশের নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

শনিবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

 

নিহত ইউনুস আল মুর্শেদ মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি কাঁঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও মাছ ধরতে নদীর ঘাটে যান তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে ঘাটে যান। পরে নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান।

 

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তা ছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাকে মাছ ধরতে দেখেছেন। মরদেহ উদ্ধারের পর দেখা গেছে, তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

 

এ বিষয়ে পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুকসমান পানিতে ডুবে তার কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।

 






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ