কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং'ঘ'র্ষে বাবা-ছেলে নি'হ'ত
কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সং'ঘ'র্ষে বাবা-ছেলে নি'হ'ত
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের লহাড়ী বাড়ি দুর্গাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাহমুদুল হক শাহিন (৩৮)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের আনিসুল হকের ছেলে। নিহত শিশুটির নাম রাজিন (৫)। সে শাহিনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দুর্গাপুর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির আরোহীরা
গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহিন ও তাঁর ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী শফিক (৩৫) নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্বামী ও সন্তানের মৃত্যুতে শাহিনের স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পরিবারের আরেক কন্যা সন্তানও চিকিৎসাধীন রয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম
বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ হাসপাতালে রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স