ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দস্যুতার পর হ'ত্যা, যুবক গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ২২:৪১:১০
চট্টগ্রামে দস্যুতার পর হ'ত্যা, যুবক গ্রে'প্তা'র চট্টগ্রামে দস্যুতার পর হ'ত্যা, যুবক গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় দস্যুতার পর সংঘটিত একটি হত্যা মামলায় মো. রিফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সদরঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রিফাতের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানায়, সদরঘাট থানায় দায়ের করা দস্যুতা ও হত্যা মামলার তদন্তে রিফাতকে একজন সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। এরপর সদরঘাট থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সদরঘাট থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, দস্যুতা ও হত্যার ঘটনায় করা মামলার তদন্তে রিফাতের সংশ্লিষ্টতার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ও ৩০২ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোহাম্মদ একরাম উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, দস্যুতা ও হত্যার ঘটনায় করা মামলার তদন্তে রিফাতের সংশ্লিষ্টতার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯২ ও ৩০২ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ