ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট অফিসে এসআরবি এর ভ্রাম্যমান আদালত অভিযান: দালাল চক্রের ৩ জনকে জ'রি'মা'না ও ১ জনকে কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ২১:৫২:০৯
পাসপোর্ট অফিসে এসআরবি এর ভ্রাম্যমান আদালত অভিযান: দালাল চক্রের ৩ জনকে জ'রি'মা'না ও ১ জনকে কা'রা'দ'ণ্ড পাসপোর্ট অফিসে এসআরবি এর ভ্রাম্যমান আদালত অভিযান: দালাল চক্রের ৩ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরাণীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসআরবি -এর ভ্রাম্যমান আদালত অভিযান: দালাল চক্রের ৩ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড। এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সরকারি সেবা জনগণের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন সরকারি অফিসে দালালদের দৌরাত্ম কমাতে এসআরবি -এর সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/১০/২০২৬ তারিখে এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসান -এর নেতৃত্বে ও এসআরবি-১০, সদর কোম্পানির সহযোগিতায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে রাসেল মোল্লা, মোঃ রওশন আলী ও মহব্বত আলী নামের দালাল চক্রের তিন সক্রিয় সদস্যকে যথাক্রমে ৫,০০০/-,

৩,০০০/- ও ১,০০০/- করে জরিমানা প্রদান করা হয় এবং রাসেল মোল্লা’কে ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে সরকারি সকল ধরণের প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা স্বাভাবিক রাখতে দালালদের বিরুদ্ধে এসআরবি কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ