ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের এসআই ও বিএনপি নেতাকে ট্রাক চা'পা'য় নি'হ'ত: চালক গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৮:৪৫:৫২
পুলিশের এসআই ও বিএনপি নেতাকে ট্রাক চা'পা'য় নি'হ'ত: চালক গ্রে'প্তা'র পুলিশের এসআই ও বিএনপি নেতাকে ট্রাক চাপায় নিহত: চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-১ এবং এসআরবি-৮ এর যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের ইন্দুরকান্দি থানার চারখালী থেকে চালক মো. মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে।

 

এসআরবি-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

গ্রেপ্তার চালক, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মো. মাজহারুল ইসলাম (২৫)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৩ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ থানার রাত্রিকালীন ডিউটিতে কর্মরত অবস্থায় সন্দেহভাজন ভাবে গ্রেপ্তার তিন আসামি নিয়ে থানায় ফেরার পথে কালিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)র সঙ্গে কথোপকথনের জন্য পুলিশের গাড়িটি রাস্তার পার্শ্বে দাঁড় করান।

 

এক পর্যায়ে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুত ও বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রনহীনভাবে পুলিশ টিম এবং বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে নিহত হন। ঘাতক ট্রাককে অন্যান্য সদস্যরা ধরতে এগিয়ে গেলে তাদেরকেও ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরদিন এঘটনায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি এজাহার দায়ের করেন।

 

এর জেরে ২৮ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে এসআরবি-১ এবং এসআরবি-৮ এর যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের ইন্দুরকান্দি থানার চারখালী এলাকা থেকে ঘাতক চালক মোঃ মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চালককে গাজীপুরের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ