ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসচা'পা'য় অটোরিকশার ৭ যাত্রী নি'হ'ত, সেই বাসচালক গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৮:১২:৩৮
ময়মনসিংহে বাসচা'পা'য় অটোরিকশার ৭ যাত্রী নি'হ'ত, সেই বাসচালক গ্রে'প্তা'র ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত, সেই বাসচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকা রাজিব পরিবহনের যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশাচালকসহ ৭ জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় মূল আসামি বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বাসচালক ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার দিবাগত রাত দেড়টায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর জেলার সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

 

কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বাসচালক ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মামলার পর থেকে থেকে বাসচালক ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবালকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। 

 

উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে চালককে আসামি করে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগে মামলা রুজু হয়। ওই দুর্ঘটনায় মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারিয়েছেন তিনি।

 

নিহতদের মধ্যে ৬ জন অটোরিকশা যাত্রী ও একজন ছিলেন চালক।

 

নিহতরা হলেন, জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। নিহত অন্য তিনজন হলেন- একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের সিএনজি চালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)। 







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ