ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল হক, পলক ও সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ১৯:১২:৩৪
স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল হক, পলক ও সাবেক আইজিপি মামুন স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল হক, পলক ও সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক মন্ত্রী আনিসুল হক (৭০), সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (৪৬) ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে (৬২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আবার নিয়ে যাওয়া হয়।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিআইডির একটি দল তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশি পাহারায় তাদের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

 

ডিবি পুলিশের পরিদর্শক রিদুয়ানুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গ্রেপ্তার তিন আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর ঢামেক থেকে আবার তাদের নিয়ে যাওয়া হয়েছে।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ