কেন্দুয়ায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬
কেন্দুয়ায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়া খেলার অভিযোগে এক ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে থানা পুলিশ। গত ২৭ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা বাজারে গোলাম মোস্তফার দোকানের ভেতর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, গন্ডা ইউনিয়নের চড়গন্ডা গ্রামের মৃত আব্দুল গণি ভূইয়ার ছেলে ইউপি সদস্য মো. হাফিজুর রহমান ওরফে খোকন, একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে কুরুম মিয়া, মনকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. চন্দু মিয়া ও মৃত আব্দুল হেকিমের ছেলে আলী ওসমান, বীরমহুরী গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মো. সোহাগ এবং মরিচপুর গ্রামের মৃত আতবজানের ছেলে মো. মজিবুর রহমান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ছয়জনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স