নাইক্ষ্যংছড়িতে বিজিবির অ'ভি'যা'নে ই'য়া'বা'স'হ আ'ট'ক ২,জ'ব্দ মোটরসাইকেল
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অ'ভি'যা'নে ই'য়া'বা'স'হ আ'ট'ক ২,জ'ব্দ মোটরসাইকেল
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস বার্মিজ ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ১০০ টাকা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ লেম্বুছড়ি বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে হাটুভাঙ্গাটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৪৯/১ এস থেকে প্রায় এক
কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের হাজিরমাঠ গ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. আমানুল হক (৩৮) এবং লেম্বুছড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মো. রফিক (২০)। পরে আটক দুজনকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জব্দ করা মালামালসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ
নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স