বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান
বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা শাখার সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাউল শিল্পী সিনথিয়া খান। একই সঙ্গে তিনি বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি হারুন জিলানী (কমিশনার)কে সভাপতি ও মো. হামিদুর সরকারকে সাধারণ সম্পাদক করে ৪১
সদস্যবিশিষ্ট বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সহ সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন বাউল শিল্পী সিনথিয়া খান। উল্লেখ্য, সিনথিয়া খান এর আগে বাংলাদেশ বাউল সমিতি ইসলামপুর শাখার সিনিয়র সহসভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাউল সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সিনথিয়া খান জানান, বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা ও কেন্দ্রীয় কমিটিকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবেন।
পাশাপাশি বাউল শিল্পীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাউল শিল্পীদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী বাউলসংগীত ও লোকসংস্কৃতির বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স