ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীর মায়ের অ'শ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হু'ম'কি, মাদ্রাসাশিক্ষককে গ'ণধো'লা'ই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৫ ১৯:০৩:৫৪
শিক্ষার্থীর মায়ের অ'শ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হু'ম'কি, মাদ্রাসাশিক্ষককে গ'ণধো'লা'ই শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, মাদ্রাসাশিক্ষককে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার এক গ্রামে অভিযুক্ত শিক্ষক আবু সাঈদকে আটক করা হয়।

 

রোববার (২৫ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

 

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসাশিক্ষক আবু সাইদের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। একপর্যায়ে দুজনের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে আবু সাঈদ ওই গৃহবধূর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। হুমকির মুখে বাধ্য হয়ে ভুক্তভোগী গৃহবধূ আগে দুই দফায় ৩ লাখ ৫১ হাজার টাকা দেন।

 

তবে এতেও ক্ষান্ত না হয়ে শিক্ষক আবু সাঈদ নতুন করে আরও ১ লাখ টাকা দাবি করেন। উপায় না পেয়ে গৃহবধূ কৌশলে টাকা দেওয়ার কথা বলে সাঈদকে নিজ বাড়িতে ডেকে নেন এবং বিষয়টি আগে থেকেই তার স্বজন ও গ্রামবাসীকে জানিয়ে রাখেন। সাঈদ টাকা নিতে গৃহবধূর বাড়িতে পৌঁছালে উপস্থিত জনতা তাকে ধরে গণধোলাই দেয় এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ